ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট ফাইনালে খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল ২-১ গোলে আল আমিন ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিজয়ী এবং রানার্স সাব দলের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।
প্রধান অতিথির বক্তব্যে এসময় এমপি মোরশেদ মিলটন বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে এবং ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। তিনি আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাসার, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ নেতৃবৃন্দ ।
ফাইনাল খেলায় দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল ২টি গোল করে জয় নিশ্চিত করে। অন্যদিকে আল আমিন ক্রীড়া চক্র ১টি গোল করতে সক্ষম হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাত...
পাবনা প্রতিনিধি : সরকারি ছুটির দিনেও চাটমোহর পৌরসভার উন্নয়নক...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প...
নিউজ ডেস্ক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও ...
জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়...

মন্তব্য (০)