ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : সরকারি ছুটির দিনেও চাটমোহর পৌরসভার উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে সরেজমিনে তদারকি করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মজিবুর রহমান।
নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের সঠিক পরিমাণ ও মান বজায় রাখতে শুক্রবার দিনভর মাঠে থেকে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) পৌরসভার আটজন কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে চাটমোহর বাসস্ট্যান্ড থেকে বটতলী পর্যন্ত ৭ নম্বর ওয়ার্ডের ২৬৫ ফুট রাস্তার আরসিসি ঢালাই কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় রাস্তা নির্মাণে ব্যবহৃত বালি, সিমেন্ট ও পাথরের সঠিক অনুপাত এবং নির্ধারিত পরিমাণে নির্মাণসামগ্রী ব্যবহার হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি কাজের প্রতিটি পর্যায়ে নির্মাণমান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। যাতে উপকরণ ব্যবহারে কোনো ধরনের অনিয়ম না হয় এবং নির্মিত রাস্তাটি দীর্ঘস্থায়ী ও টেকসই হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কাজ চলাকালে সংশ্লিষ্ট ঠিকাদার মন্তব্য করেন, এভাবে সরাসরি তদারকি করা না হলে একই পরিমাণ নির্মাণসামগ্রী দিয়ে আরও প্রায় ১৫০ ফুট রাস্তা ঢালাই দেওয়া সম্ভব হতো। ঠিকাদারের এ বক্তব্যে নির্মাণকাজে নির্ধারিত পরিমাণ উপকরণ ব্যবহারের পাশাপাশি নিয়মিত তদারকির গুরুত্ব উঠে আসে।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চাটমোহর পৌরবাসীকে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ নাগরিক সেবা প্রদান এবং পৌরসভার প্রতিটি উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি ছুটির দিনেও উন্নয়নকাজের তদারকি ও নজরদারি অব্যাহত রাখা হচ্ছে।
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাত...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প...
নিউজ ডেস্ক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও ...
জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়...

মন্তব্য (০)