• সমগ্র বাংলা

ধাওয়া খেয়ে ডাবগাছে আশ্রয়, সাড়ে ৩ ঘণ্টা পর নামলেন কথিত চোর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া খেয়ে একটি ডাবগাছে উঠে পড়েন এক যুবক। এরপর দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও তাঁকে গাছ থেকে নামাতে পারছিল না ফায়ার সার্ভিস ও পুলিশ। প্রায় সাড়ে তিন ঘণ্টা গাছের ওপর থাকার পর শেষ পর্যন্ত পরিচিত স্থানীয় লোকজনের উপস্থিতিতে নিজেই নিচে নেমে আসেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গাছ থেকে নামানো সম্ভব হয়।

স্থানীয় লোকজন দের সাথে কথা বলে জানা যায়, রাত ৯টার দিকে ওই যুবক এলাকায় চুরির চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে দেখতে পেয়ে ধাওয়া করেন। পালানোর চেষ্টা করতে গিয়ে তিনি একটি ডাবগাছে উঠে পড়েন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাছ থেকে নামতে রাজি হননি তিনি।

রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন কৌশলে তাঁকে নামানোর চেষ্টা করেন। বুঝিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়েও প্রথম দিকে তাঁকে নামানো যায়নি। এমনকি একপর্যায়ে জামালপুর পৌরসভার সব সড়কবাতি নিভিয়ে দেওয়া হয়। তাতেও কাজ হয়নি। পরে স্থানীয় পরিচিত ব্যক্তিরা ঘটনাস্থলে গেলে তাঁদের দেখে নিজেই গাছ থেকে নেমে আসেন ওই যুবক।

এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন- 'এক যুবক চুরি করতে এসে ডাব গাছে আটকা পড়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তাঁর ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। পরে আমরা তাঁকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি নামতে রাজি হননি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে তাঁকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।'

মন্তব্য (০)





image

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ধানক্ষেত থেকে দেশীয় তৈরি আগ...

১

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি...

image

‎সু-চিকিৎসা ও সুযোগ পেলে প্রতিবন্ধী শিশুরাও ‎সম্পদে পরিণত...

২

বগুড়া প্রতিনিধিঃ প্রতিবন্ধী শিশুদের সুচিকিৎসা এবং শিশুদের স্...

image

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবক

৩

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপ...

image

দেশের জন্য প্রাণ দিলেন তিতাস, ফরিদপুরে স্বজনদের আহাজারি

৪

ফরিদপুর প্রতিনিধি: দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে প...

image

চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধা শিক্ষা প্রতিষ্ঠানের কর্...

৫

গাইবান্ধা প্রতিনিধিঃ চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ের লক...

  • company_logo