ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চারটি শাবকের জন্ম হয়েছে। শাবক চারটি মায়েদের সঙ্গে খুনসুটি করে সময় পার করছে। দর্শনার্থীদের দেখলেই দৌড়ে পালিয়ে যায় বনের ভেতর। ফুটফুটে শাবক দেখে আনন্দ পাচ্ছে পার্কে আসা দর্শনার্থীরা। বিশেষ করে শিশুরা অনেক আনন্দ পাচ্ছে। শাবকের জন্য পার্ক কর্তৃপক্ষ করচে বিশেষ পরিচর্যা।
গত এক মাসে পার্কের কোর সাফারির হরিণ সাফারিতে শাবক দুটি দেখতে পান পার্ক কর্তৃপক্ষ।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, গত একমাস আগে পার্কের কোর সাফারির হরিণ সাফারিতে শাবকদের মায়ের সঙ্গে দেখা যায়। শাবকের নিরাপত্তার সার্বিক বিষয় বিবেচনা করে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। শাবক চারটি নারী না পুরুষ এখন চিহ্নিত করা সম্ভব হয়নি। শাবক চারটি সুস্থ রয়েছে। নিয়মিত মায়ের দুধ পান করছে। খুনসুটি করে অনন্য প্রাণীর সঙ্গে ঘুরাঘুরি দৌড়াদৌড়ি করে সময় পার করছে৷
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, গত একমাস পূর্বে পার্কের কোর সাফারির দায়িত্বে থাকা কর্মচারীরা প্রথমে একটি নীলগাই শাবক দেখতে পান। শাবকের নিরাপত্তার কথা মাথায় রেখে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। শাবক চারটি মায়েদের সঙ্গে খুনসুটি করে সময় পার করছে। অনেক সময় চারটি শাবক এক সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। নতুন শাবক জন্ম নেওয়ার ফলে পার্কে আসা দর্শনার্থীদের জন্য আনন্দ বেশি হচ্ছে। বিশেষ করে শিশুরা অনেক আনন্দ পাচ্ছে ছোট্ট ছোট্ট নীলগাইয়ের বাচ্চা দেখে। তিনি আরও জানান, এখন পর্যন্ত চারটি শাবকের লিঙ্গ নির্ণয় হয়নি। সদ্য জন্ম নেওয়া চারটি শাবকসহ পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টি।
বন্যপ্রাণী ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, গত একমাস পূর্বে পার্কে চারটি নীলগাই শাবকের জন্ম হয়েছে। শাবকগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সবসময় তদারকি করতে পার্ক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি: দেশের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে গিয়ে প...
গাইবান্ধা প্রতিনিধিঃ চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ের লক...
নওগাঁ প্রতিনিধি: “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা&rdq...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের গরুদ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া ...

মন্তব্য (০)