• সমগ্র বাংলা

পঞ্চগড়ে শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ অকেজো প্রতিস্থাপনে জন্য দরকার ১০ লাখ টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের দরিদ্র নুর ইসলামের ছেলে শহীদ আলম (২৫)।  পেশায় একজন চাতাল শ্রমিক। কিছুদিন পূর্বে কাজ করার সময় বুকে প্রচন্ড ব্যাথার সাথে রক্তবমি শুরু হয়। দ্রুত তাকে নেয়া হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে।অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজে। 

সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে নেয়া হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে। সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে সহকারী রেজিস্ট্রার ডা. মো. আসিফ আহসান চৌধুরী জানান, শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ নষ্ট।  দ্রুত অপারেশন করে ভালভ প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে ৮-১০ লাখ টাকা। আর তা করতে হবে এক মাসের মধ্যে। সময় পার হলে তাকে আর বাঁচানো যাবে না।

শহীদের বাবা নুর ইসলাম বলেন, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও ঢাকায় চিকিৎসা করতে ইতোমধ্যে এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। বাড়ির একমাত্র সম্বল গরু ও হাসমুরগি বিক্রি এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তার চিকিৎসা চলছে। ছেলের ভালভ প্রতিস্থাপনের জন্য আর্থিক সহযোগিতার চেয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। 

সব ধরণের যোগাযোগ ও সহায়তা পাঠাতে মোবাইল নম্বর : ০১৮৪৫-০১৬১৪৮ (নগদ)।

মন্তব্য (০)





image

‎চিঠি দিয়েও সাড়া পাননি জামায়াত আমিরের, সেই শিবিরকর্মীকে চ...

১

বগুড়া প্রতিনিধি : ‎চাকরির জন্য বহুবার গিয়েছেন জামায়...

image

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার সাতকানিয়া থানার এ...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...

image

নড়াইলে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদ...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মা...

image

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, আহত ৩

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় সুফি...

image

যশোরের শার্শায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন

৫

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় উৎসবমুখর পরিবেশে ‘ন...

  • company_logo