• আন্তর্জাতিক

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  ভারত ও তুরস্কভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ নভেম্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

মিডল ইস্ট আই জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ভারতের নাগরিক সুনীল কুমার শর্মা, তার স্ত্রী জাসপ্রিত প্রীতি শহিদ এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তি। এ ছাড়া শর্মার সঙ্গে সংশ্লিষ্ট নয়টি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ, শর্মার নেতৃত্বাধীন একটি নেটওয়ার্ক ইরানের তেল পরিবহনে নিয়োজিত নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোকে ভুয়া পতাকা ও জাল নৌযান সনদ সরবরাহ করেছে। এসব জাহাজের মধ্যে ইরানের সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের হয়ে পরিচালিত জাহাজও রয়েছে।

এ ছাড়া ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে তুরস্কভিত্তিক ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত কয়েকটি ইরানি বিমান সংস্থাকে গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, স্থল, সমুদ্র কিংবা আকাশপথে যারা ইরান সরকারকে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযানের লক্ষ্য ইরানের তেল বিক্রির সক্ষমতা কমিয়ে দেশটির যুদ্ধের অর্থায়নের পথ বন্ধ করা।

গত সপ্তাহে মার্কিন অর্থ মন্ত্রণালয় দাবি করেছিল, নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ব্যাপক চাপে পড়েছে। দেশটির মুদ্রা রিয়ালের দর নতুন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং মূল্যস্ফীতি প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে।

মন্তব্য (০)





image

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

১

‎নিউজ ডেস্কঃ  হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় নিজেদে...

image

আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান নির্বাচন ...

২

আন্তর্জাতিক ডেস্ক :  ইসরায়েলের নির্বাচনী কর্তৃপক্ষ গত বুধবার প্রধানমন্ত...

image

ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির

৩

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট...

image

রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প

৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি ...

image

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশ...

৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন ব...

  • company_logo