• জাতীয়

‎১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্র না দেওয়ার নির্দেশ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশগামী কর্মীদের প্রতারণা, শোষণ ও মানবপাচারের ঝুঁকি থেকে সুরক্ষায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

‎বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনার প্রেক্ষিতে এক চিঠিতে সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে এ বিষয়ে অবহিত করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)।
‎
‎নির্দেশনা অনুযায়ী, উল্লিখিত ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নিশ্চিত না হওয়া পর্যন্ত বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না। এ কারণে নিয়োগপ্রক্রিয়া, সরকারি অনুমোদন ও ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত হওয়ার আগে কোনো আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
‎
‎সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে চাকরির জন্য শুধু ভিসা পাওয়া কিংবা কোনো রিক্রুটিং এজেন্সির কাছ থেকে চাকরির প্রস্তাব পেলেই নিরাপদ অভিবাসন নিশ্চিত হয় না। কর্মসংস্থানের প্রকৃত সুযোগ, নিয়োগকর্তার পরিচয়, চাকরির চুক্তি, বেতন-ভাতা, ভিসার ধরন এবং বাংলাদেশের সরকারি অনুমোদন যাচাই করা জরুরি।
‎
‎বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামসহ কয়েকটি দেশে অনলাইন প্রতারণা ও স্ক্যাম কম্পাউন্ডে জোরপূর্বক আটকে রেখে প্রতারণামূলক কাজে বাধ্য করার ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করেছে। চাকরির প্রলোভনে এসব দেশে গিয়ে বাংলাদেশিদের প্রতারণা, শোষণ, আটকে রাখা এবং মানবপাচারের শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। এ কারণে এসব দেশে কর্মসংস্থানের প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
‎
‎বিদেশগামী কর্মীদের কোনো প্রলোভন বা দালালের কথায় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি অনুমোদন ও বৈধ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করে নিরাপদ অভিবাসনের সব শর্ত যাচাইয়ের পরই বিদেশযাত্রার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

‎শ্রমিক আন্দোলনে নাশকতা: আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিদের জড়...

১

‎নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ ...

image

‎একদিনের সফরে বাগেরহাট ও খুলনার উদ্দেশে রওনা হয়েছেন প্রধা...

২

নিউজ ডেস্কঃ খুলনা ও বাগেরহাটের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্র...

image

‎বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার ‎

৩

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর ...

image

নতুন প্রজন্মের মেধা ও দেশপ্রেমই কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন প্রজন্মের...

image

‎রাগ-ক্ষোভ নয়, রাষ্ট্র চলে যৌক্তিকতার ভিত্তিতে : সমাজকল্য...

৫

নিউজ ডেস্কঃ নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক...

  • company_logo