ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছে পানি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ১৫ বছর বয়সী ছেলে হাসিবুর শেখ আহত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার সময় হাসানুর শেখের স্ত্রী ছাইরা বেগম (৩২) বাড়ির উঠানে নতুন লাগানো সুপারি গাছে পানি দিচ্ছিলেন। এ সময় একই গ্রামের মৃত জব্বার শেখের ছেলে হাসদেল শেখ (৫৫), তার দুই ছেলে মামুন শেখ ও আরমান শেখ, মেয়ে তাসলিমা খানম এবং স্ত্রী এতে বাধা দেন। সুপারি গাছ বড় হলে তাদের উঠানে ছায়া পড়বে-এমন বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে হাসদেল শেখ ও তার পরিবারের সদস্যরা রামদা, সড়কি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসানুর শেখ ও তার ছেলে হাসিবুরের ওপর হামলা চালান। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানুর শেখকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুল্লাহ হিমেল জানান, হাসানুর শেখের শরীরের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : পল্লী সঞ্চয...
পাবনা প্রতিনিধিঃ পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পৃথক...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের যানজট নিরসন ও সড়কে...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-চুয়াডা...

মন্তব্য (০)