ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা-সংলগ্ন একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের চাঁদের আলো ম্যাচ নামের ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদা আক্তার রিলা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা শহীদ সরকারি বুলবুল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কারাগারে থাকা জাকির হোসেন নবাব (৫৮) ...
নিউজ ডেস্কঃ আতঙ্ক আর থমথমে পরিবেশের মধ্যে দ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজ...
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরি...

মন্তব্য (০)