• রাজনীতি

জামায়াতের ছত্রছায়ায় থাকলে এনসিপি পরগাছায় পরিণত হবে: রাশেদ খাঁন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দীর্ঘসময় জামায়াতের ছত্রছায়ায় থাকলে চারাগাছ থেকে এনসিপি পরগাছায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।  

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘জনসভা থেকে শিবির নেতা সাদিক কায়েম যেভাবে সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে বেইমান আখ্যায়িত করেছে এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঠিক বলে চিল্লায়ে সমর্থন জানিয়েছে, এরপর নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ এনসিপির নেতাকর্মীদের ন্যূনতম গাটস থাকলে এর প্রতিকার ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কোনো বৈঠক কিংবা সমাবেশে অংশগ্রহণ করতে পারে না।’

তিনি লেখেন, ‘দেখা যাক, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সেই শক্তি আছে, নাকি জামায়াতের কাছে ৮ আসনের বিনিময়ে নিজেদের পুরোপুরি সঁপে দিয়েছে।’

প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক সহকারী আরও লেখেন, ‘আমরা চাই, এনসিপি চারাগাছ থেকে বটবৃক্ষ হোক। কিন্তু দীর্ঘসময় জামায়াতের ছত্রছায়ায় থাকলে চারাগাছ থেকে এনসিপি পরগাছায় পরিণত হবে, বটবৃক্ষ হওয়ার আর সুযোগ থাকবে না। কিন্তু ৮ আসন পাওয়াকে তারা সবচেয়ে বড় সুযোগ মনে করলে এটা আর ৮০ হবে না, কখনো ১৫০ প্লাসও হবে না! এনসিপি হবে আরেকটি খণ্ডবিখণ্ড জাসদ!’

মন্তব্য (০)





image

আজ বিকালে আত্মপ্রকাশ করবে এনসিপির ক্রীড়া সংগঠন

১

‎নিউজ ডেস্কঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্...

image

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জামায়াত-এনসিপির দূরত্ব, আসন সম...

২

‎নিউজ ডেস্কঃ  জামায়াতের নেতৃত্বাধীন জোটের সবশে...

image

‎পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ...

৩

‎নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা....

image

লংমার্চে রাজপথ উত্তপ্ত করছে জামায়াত, শ্রমিক আন্দোলনের নাম...

৪

নিউজ ডেস্ক : শ্রমিক আন্দোলনের নামে জামায়াতে ইসলামী রাজপথকে উত্তপ্ত করছে এবং আ...

image

জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার: ...

৫

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে&r...

  • company_logo