ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইলে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন জানান, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় প্রায় এক মাসের প্রচেষ্টায় এসআই রাজেশ কুমার দাশ, প্রসেনজিত ঘোষ ও রাকিবুল হাসানসহ পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করেছেন। ফোনগুলো পেয়ে খুশি হয়েছেন ভুক্তভোগীরা।
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চ...
নড়াইল প্রতিনিধি : পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রী...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার বিলচলন, মূলগ্রাম ও ড...
গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গো...

মন্তব্য (০)