• জাতীয়

আবুধাবি থেকে আনা স্বর্ণের ডিম বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা, আটক ৬টি ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে আবারও আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় পৃথক দুটি অভিযানে ৪ কোটি ৯১ লাখ টাকা বাজারমূল্যের ৬টি স্বর্ণের ডিম আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
‎
‎রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালানো হয়।
‎
‎এ সময় সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ মিনহাজকে ফ্লাইট থেকে নামানো হয়। পরে তার সহযোগিতায় ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।
‎
‎এ ছাড়া বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা। এগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ডিমগুলো ইতঃপূর্বে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
‎
‎দুটি অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের ডিম আটক করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
‎
‎কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর স্বর্ণের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং সম্ভাব্য চোরাচালান চক্রের বিষয়ে তদন্ত করছে।
‎
‎এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

আমুসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দ...

১

‎নিউজ ডেস্কঃ  জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবত...

image

মিরপুরে ফের সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, পুলিশের টি...

২

নিউজ ডেস্কঃ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর...

image

ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা ভারতসহ অন্য দেশে চলে যাচ্...

৩

নিউজ ডেস্কঃ   শ্রমিক আন্দোলনের নামে পোশাক কারখানায়...

image

রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় নিন্দা জানাল এনইসি

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ‘আমার দেশ&...

image

আজ থেকে অটোরিকশার নিবন্ধন শুরু, জেনে নিন এককালীন ফি ও মেয়াদ

৫

নিউজ ডেস্কঃ  ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার নি...

  • company_logo