• সমগ্র বাংলা

১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে নড়াইলের হাজারও নেতাকর্মী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ গণভোটের রায় বাস্তবায়নসহ কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ৩১ অক্টোবর (শনিবার) সকাল থেকে শুরু হওয়া ১১ দলীয় জোটের ঐতিহ্যবাহী ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিতে অংশ নিতে নড়াইল থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনায় রওনা হয়েছেন জোটভুক্ত দলগুলোর  নেতাকর্মীরা। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের পরিচালনায় শনিবার সকাল ৯টার দিকে নড়াইলের মালিবাগ এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে তাদের এই সফর ও যাত্রা শুরু হয়। নড়াইলের সর্বস্তরের নেতাকর্মীরা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এবং খুলনার ফুলতলার উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে যাত্রা করেন, যা লংমার্চের নির্ধারিত মহাসড়কের পথসভাগুলোতে যুক্ত হবে। 

মালিবাগে যাত্রা শুরুর প্রাক্কালে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মো. আতাউর রহমান বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের গণভোটের ঐতিহাসিক রায় শতভাগ বাস্তবায়নের দাবীতে আমাদের এই সংগ্রাম। নড়াইল জেলা থেকে জামায়াত, এনসিপিসহ জোটভুক্ত দলগুলোর সর্বস্তরের প্রায় ৩০ হাজার সচেতন নেতাকর্মী ও সাধারণ জনগণ এই লংমার্চের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের পথসভা ও সমাপনী সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। শোষণের বিরুদ্ধে ও জনগণের ন্যায়সঙ্গত ৭ দফা অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।"

যাত্রা শুরুকালে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর জেলা সম্পাদক ওবায়দুল্লাহ কায়সার, এনসিপির নড়াইল জেলা শীর্ষ নেতা নাজমুল হাসান উজ্জ্বলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের দায়িত্বশীল এবং শত শত কর্মী-সমর্থক।

আয়োজক কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল থেকে যাওয়া নেতাকর্মীদের বিরাট একটি অংশ প্রথমে ফুলতলা ও যশোর পয়েন্টের পথসভায় শরিক হবেন। পরে তাঁরা মূল লংমার্চ বহরের সাথে মিলিত হয়ে কুষ্টিয়ায় আয়োজিত সমাপনী মহাসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। 

মন্তব্য (০)





image

শিবচরে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্ন...

১

মাদারীপুর প্রতিনিধি: প্লাস্টিক দূষণ রোধ, পরিবেশ সুরক্ষা ও জন...

image

পাবনায় জিপি'র বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ স্বেচ্ছা...

২

পাবনা প্রতিনিধিঃ পাবনা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি)...

image

কালীগঞ্জে মাদ্রাসার চেয়ে কলেজে পাসের হার কম, সেন্ট মেরিজে...

৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলা...

image

অ্যাম্বিশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

জনগণের ভোটের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’ - ফরিদপুর...

৫

ফরিদপুর প্রতিনিধি : জনগণের ভোটের দাবি ও জুলাই সনদ বাস্তবায়ন ...

  • company_logo