• সমগ্র বাংলা

পাশাপাশি ছয় কবর, একসঙ্গে চিরনিদ্রায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : একসঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছিল ছয় শিশু-কিশোর। এবার একই গোরস্থানে পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত হলো তারা। 

শনিবার (৩১ অক্টোবর) সকালে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থানে তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়। ছয়টি নিথর দেহের বিদায়ে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

শনিবার সকাল ১০টায় মহাদেবপুর গোরস্থান মাঠে নিহত ছয়জনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে একই গোরস্থানে পাশাপাশি ছয়টি কবরে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন- মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন, নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বিভিন্ন এলাকা থেকে আটজন সোনাপাতি বিলে মাছ ধরতে যান। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে তারা বিলের মধ্যে থাকা একটি টংঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুজন।

বজ্রপাতের পর নিহত ও আহতরা বেশ কিছুক্ষণ টংঘরেই পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা জানান, নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সরকারের ঘোষিত বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালা অনুযায়ী, নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মন্তব্য (০)





image

অ্যাম্বিশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার...

১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

জনগণের ভোটের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’ - ফরিদপুর...

২

ফরিদপুর প্রতিনিধি : জনগণের ভোটের দাবি ও জুলাই সনদ বাস্তবায়ন ...

image

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব কার্যালয়ে ডেঙ্গু প্রতির...

৩

পাবনা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য...

image

ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ: চরাঞ্চলের অর্থন...

৪

ফরিদপুর প্রতিনিধি : নদীবিধৌত চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উ...

image

পঞ্চগড়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন

৫

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংব...

  • company_logo