ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বানিয়াটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজের শুভ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
‘উন্নয়নের অঙ্গীকার, মানুষের নিরাপত্তায়’ স্লোগানকে সামনে রেখে নেওয়া এই প্রকল্পের বাস্তবায়নে এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টির পাশাপাশি বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুবার রহমান লিটন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক,এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ এবং স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বর্তমান সরকার টেকসই উন্নয়ন এবং দুর্যোগকালীন সময়ে মানুষের জানমালের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগের সময় মানুষের জীবনের নিরাপত্তা বিধান এবং একই সাথে নতুন প্রজন্মের সুশিক্ষার পথ সুগম করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
স্থানীয়রা জানান,নদীবেষ্টিত রাজপুর ইউনিয়নে দুর্যোগকালীন সময়ে মানুষের দুর্ভোগ লাঘবে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার হাজারো মানুষ দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী সুফল পাবেন।
পঞ্চগড় প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির...
মাদারীপুর প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিল...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে, ভিক্ষুক, অসহায়, দরিদ্র মুসাফির ও...
পাবনা প্রতিনিধি : ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্...

মন্তব্য (০)