• সমগ্র বাংলা

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বেতন ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা বেতন ভাতার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করেন। তবে কোন কোন গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছে সে বিষয়টি বলতে পারেননি তিনি।

এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িক ব্যাহত হচ্ছে। 

এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর ১০ নম্বরের সড়কের অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

মন্তব্য (০)





image

‎ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র...

১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্ব...

image

৭ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর আবদুল ওয়াহেদ নাছির

২

‎নিউজ ডেস্কঃ  নোয়াখালীর কবিরহাট উপজেলার আবদুল ওয়া...

image

দামুড়হুদায় পুলিশকে পিষে মারার চেষ্টা: গ্রেফতার ১

৩

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় নৈশ টহল ডিউটি ...

image

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপি-জামায়াতের দুই প্রার্থী

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটাধিকার...

image

তুরাগ নদ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) সাউরির লাশ উদ্ধার

৫

নিউজ ডেস্ক :  নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে...

  • company_logo