ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নোয়াখালীর কবিরহাট উপজেলার আবদুল ওয়াহেদ নাছির (৫৭) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১৮ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১০টার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবার তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে। পরিবারের সদস্যরা জানান, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ১১টা ২ মিনিটে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যান আবদুল ওয়াহেদ নাছির। পরদিন ১৯ অক্টোবর তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় দেখা যায়, তিনি তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও সঙ্গে নিয়ে যাননি।
পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে একটি ওষুধ কোম্পানির এক বিক্রয়কর্মী পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আবদুল ওয়াহেদ নাছিরকে দেখা গিয়েছিল। পরে পরিবারের সদস্যরা স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হন। তবে এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আবদুল ওয়াহেদ নাছিরের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর গ্রামে। তাঁর বাবাকে খুঁজে পেতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।
কেউ তাঁর সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৩০৩৪৩৫৫৩২
০১৮১৬৯২১২২৯
০১৭৮৪৪১৭২০৫
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে সংবাদটি ছড়িয়ে দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় নৈশ টহল ডিউটি ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটাধিকার...
নিউজ ডেস্ক : নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের...
নড়াইল প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠার সহিং...

মন্তব্য (০)