• সমগ্র বাংলা

দামুড়হুদায় পুলিশকে পিষে মারার চেষ্টা: গ্রেফতার ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় নৈশ টহল ডিউটি পালনকালে এক পুলিশ সদস্যকে বেপরোয়া মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামী মোঃ মারুফ হোসেন (২৬)-কে গ্রেফতার করেছে পুলিশ।

​শুক্রবার (২৪ অক্টোবর) রাত ২টার দিকে দর্শনা থানার উজলপুর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ দর্শনার জয়নগর (কাস্টমপাড়া) গ্রামের আব্দুস সামাদ ওরফে জাম্বুর ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক থানায় মোট ৯টি মামলা রয়েছে।

​পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনা ও দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহাবুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে মারুফকে গ্রেফতার করে।

 

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২২ অক্টোবর) রাতে দামুড়হুদা মডেল থানার এসআই শামসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম নৈশ টহলে বের হয়। রাত পৌনে ১২টার দিকে দামুড়হুদা-দর্শনা সড়কের লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে 'ছোট পোল' এলাকায় দায়িত্ব পালনকালে লোকনাথপুর থেকে দর্শনাগামী একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ।

​এ সময় সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল আরোহী মারুফ সজোরে কর্তব্যরত কনস্টেবল (নং-৮১৯) মোঃ আলমগীর হোসেনকে সজোরে ধাক্কা দেয়। এতে কনস্টেবল আলমগীর মাথা, চোখ, পিঠ ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনার পরই চালক তাঁর লাল-কালো রঙের ‘হিরো গ্ল্যামার ১২৫ সিসি’ মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর: চুয়াডাঙ্গা-হ-১৪-৯৭০৫) ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

​আহত কনস্টেবল আলমগীরকে প্রথমে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার পরপরই ফেলে যাওয়া মোটরসাইকেলটি আলামত হিসেবে জব্দ করে পুলিশ। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় দণ্ডবিধির ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ (পুলিশ অ্যাসল্ট ও হত্যাচেষ্টা) ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ: ২৩/১০/২০২৬)।

​অভিযুক্ত আসামী মারুফকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মন্তব্য (০)





image

৭ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর আবদুল ওয়াহেদ নাছির

১

‎নিউজ ডেস্কঃ  নোয়াখালীর কবিরহাট উপজেলার আবদুল ওয়া...

image

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপি-জামায়াতের দুই প্রার্থী

২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটাধিকার...

image

তুরাগ নদ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) সাউরির লাশ উদ্ধার

৩

নিউজ ডেস্ক :  নিখোঁজের এক দিন পর রাজধানীর তুরাগ নদ থেকে...

image

সড়ক দুর্ঘটনায় চাটমোহরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের...

image

নড়াইলে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা, দোয়া...

৫

নড়াইল প্রতিনিধি : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠার সহিং...

  • company_logo