ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : শব্দচয়ন নিয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনের কঠোরতা বোঝাতে আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বর্তমান সরকারের আট মাসে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠকে ১৭ বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৪৮টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে তাদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর বেদনা উপলব্ধি করতে পারার কথাও তুলে ধরেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, আইনের কঠোরতা বোঝাতেই ওই শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে শব্দচয়ন নিয়ে আইজিপিকে সতর্ক করার কথাও জানান তিনি।
এদিকে, সম্প্রতি বাগেরহাটে গুমের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের স্বার্থে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিক বলেও উল্লেখ করেন তিনি।সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিরোধী দলকে সড়কে আন্দোলন না করে সংসদ ও সংশ্লিষ্ট কমিটিতে এসে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
নিউজ ডেস্ক : বিএনপিতে কোনো অপরাধীর স্থান হবে না এবং অপ...
নিউজ ডেস্ক : ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতি এবং অপরাধীদের পৃষ্...
নিউজ ডেস্ক : ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মুখে শুধু ...
নিউজ ডেস্কঃ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনস...

মন্তব্য (০)