• সমগ্র বাংলা

পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনায় রিকশায় করে যাওয়ার সময় বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বাসচাপায় রোমান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশায় থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর এলাকায় রত্নদ্বীপ রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোমান এক নারীকে সঙ্গে নিয়ে রিকশায় করে ঢাকা-পাবনা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। রিকশাটি রত্নদ্বীপ রিসোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রোমান রিকশা থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নারীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নয়, সেই দাবিতে শেকৃবি শ...

১

‎নিউজ ডেস্কঃ   পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবা...

image

নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২

নড়াইল প্রতিনিধি : “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বা...

image

পঞ্চগড়ে ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে নতুনকুঁড়ির খেলোয়াড় ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে...

image

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্...

৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ...

image

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

৫

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: আহ্বায়ক কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্য...

  • company_logo