• সমগ্র বাংলা

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নয়, সেই দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মেলা ভাঙচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ   পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার সকালে মাঠটি পুনরুদ্ধারের দাবিতে মিছিল নিয়ে সেখানে অবস্থান করার পর এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি ফটক ও কয়েকটি স্টল ভাঙচুর করেন তারা।

বর্তমান স্থান থেকে বাংলাদেশ সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা এ আন্দোলন করছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। একপর্যায়ে মাঠে থাকা মেলার গেইট ও স্টল ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। একপর্যায়ে মাঠে থাকা মেলার গেইট ও স্টল ভাঙচুর করা হয়।

শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবার তারা কর্তৃপক্ষকে বলেছিলেন যেন মেলা সরিয়ে নেওয়া হয়। সেজন্য সময়ও বেঁধে দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো অগ্রগতি না দেখে তারা মাঠে গিয়েছেন

মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, আমরা এখনই গেইট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলব।

শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম মনির গণমাধ্যমকে বলেন, ছাত্ররা মাঠে এসেছিল। গেইটসহ দুয়েকটা ছোট স্থাপনা ভাঙচুর করেছে। তাদের দাবি জানিয়ে পরে আবার চলে গেছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সচিবালয় স্থাপনের জন্য পুরোনো বাণিজ্য মেলার মাঠের সয়েল টেস্টের কাজ চলার সময় বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাটি পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়ি তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ওই মাঠে সচিবালয় স্থানান্তরের কথা রয়েছে। তবে ৫ অগাস্টের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে মাঠ গবেষণার জন্য একটি ইনস্টিটিউট ধরনের প্রতিষ্ঠান করতে চেয়েছিলেন। এ কারণে তারা সচিবালয় স্থানান্তরের বিরোধিতা করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় আজকের এই ভাঙচুর। এই ঘটনায় আমাদের আসলে করার কিছু নেই। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণপূর্তের সঙ্গে কথা বললে ভালো হয়।

ভাঙচুরের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত

১

পাবনা প্রতিনিধি : পাবনায় রিকশায় করে যাওয়ার সময় বাসের ধাক্কায়...

image

নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২

নড়াইল প্রতিনিধি : “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বা...

image

পঞ্চগড়ে ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে নতুনকুঁড়ির খেলোয়াড় ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে...

image

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্...

৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ...

image

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

৫

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: আহ্বায়ক কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্য...

  • company_logo