• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে নতুনকুঁড়ির খেলোয়াড় বাছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ৩২টি গ্রামে মাইকিং করা হয়েছে। প্রথম দিনের বাছাইয়ে খেলোয়াড়দের উপস্থিতি কম হওয়ায় প্রচারণার উদ্যোগ নেন আয়োজকেরা। এরপর ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে বুধবার (২৮ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নতুনকুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই কার্যক্রম।

বুধবার সকালে ইউনিয়নের গলেহা উচ্চ বিদ্যালয় মাঠে এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাছাই কমিটির সভাপতি মো. তোফায়েল প্রধান। এ সময় মাঠজুড়ে শিশু-কিশোরদের উপস্থিতি ও খেলাধুলাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বাছাই কমিটি সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর বাছাই কার্যক্রম শুরু হলে ১০টি ইভেন্টে আশানুরূপ খেলোয়াড়ের উপস্থিতি পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ইউনিয়নের ৩২টি গ্রামে মাইকিং করে পরদিন সকাল ৯টায় আবেদনকারী খেলোয়াড়দের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

গলেহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনার রহমান।

নতুনকুঁড়ি স্পোর্টসে শিশু-কিশোরদের অংশগ্রহণের জন্য রয়েছে ১০টি ইভেন্ট। এগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। এসব ইভেন্টে বাছাইয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ক্রীড়াদক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

বাছাই কমিটির দলনেতা, নাট্যকার ও শিশু সংগঠক অধ্যাপক মো. আব্দুর রহিম বলেন, শিশু-কিশোরদের অনুপ্রাণিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সরকারের লক্ষ্য বাস্তবায়নে আমরা বাছাই কার্যক্রমটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেছি। এ কাজে কমিটির সভাপতি চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান ও সদস্যসচিব প্রধান শিক্ষক মো. জাকারিয়ার উৎসাহ-উদ্দীপনা ছিল প্রশংসনীয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ১০টি ইভেন্টে বাছাই কার্যক্রম আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে। এ ইউনিয়নে মোট ১৭৬ জন খেলোয়াড় বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত

১

পাবনা প্রতিনিধি : পাবনায় রিকশায় করে যাওয়ার সময় বাসের ধাক্কায়...

image

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নয়, সেই দাবিতে শেকৃবি শ...

২

‎নিউজ ডেস্কঃ   পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবা...

image

নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩

নড়াইল প্রতিনিধি : “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বা...

image

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্...

৪

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ...

image

কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

৫

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: আহ্বায়ক কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্য...

  • company_logo