• লিড নিউজ
  • সমগ্র বাংলা

সরকারের সমালোচনা করে গ্রেফতার নারী উদ্যোক্তা সাথীর জামিন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ   ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে মন্তব্য করা নারী ব্যবসায়ী সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। 

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তাকে ৫০০ টাকার বন্ডে নিজ জিম্মায় জামিন দেন।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সাথী আক্তারকে আদালতে হাজির করার নির্ধারিত দিন ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। পরে তাকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।

গত রোববার বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি। পাঁচ মিনিট ২২ সেকেন্ড ও আট মিনিট আট সেকেন্ডের ওই ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ জানান সাথী। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

মন্তব্য (০)





image

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্ল...

১

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শা...

image

‎দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে নেশা ট্যাবলেট ও যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কর্মরত বিজিবি&...

image

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

৩

গাইবান্ধা প্রতিনিধিঃ নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদে...

image

গাইবান্ধায় বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন

৪

গাইবান্ধা প্রতিনিধিঃ জীবাণুমুক্ত ও সুস্থ জীবন গড়তে হাত ধোয়...

image

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকার জমি দখলের ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে আড়াই কোটি টাকা মূল্য...

  • company_logo