ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ জীবাণুমুক্ত ও সুস্থ জীবন গড়তে হাত ধোয়ার অভ্যাসের বিকল্প নেই। বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষায় সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরতে গাইবান্ধায় পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
আজ বুধবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র্যালী বের হয়ে পুলিশ সুপারের কার্যালয় সামনে ঘুরে শেষ হয়।র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল এবং পদ্ধতি সম্পর্কে দোখানো হয়।এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের ড. মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সহকারী প্রকৌশলী আবু শহীদ আরেফ বিল্লাহ ডাকয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল কলেজ শিক্ষার্থী।
বিশ্ব হাত ধোয়া দিবসের মূল বার্তা সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলি, রোগের ঝুঁকি কমাই এবং সুস্থ জীবন নিশ্চিত করি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়।
গাইবান্ধা প্রতিনিধিঃ নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে আড়াই কোটি টাকা মূল্য...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম...
নড়াইল প্রতিনিধি : ঐতিহ্যবাহী নড়াইল সরকারি মহিলা কলেজে অধ্যক্...

মন্তব্য (০)