ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে আড়াই কোটি টাকা মূল্যের দোকান ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে এই সম্পত্তি জবরদখল করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে নরুন্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিক মোয়াজ্জেম হোসেনের ছেলে আজিজুল ইসলাম প্রীতম জানান- বিআরএস ১৬৩ নম্বর দাগের এই জমির মালিক তাঁরা বংশপরম্পরায়। প্রায় ৬০ বছর আগে তাঁর দাদা আব্দুল আজিজ এই সম্পত্তি কিনে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিক ইবনে আশরাফ রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। গত ১২ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসার পর ওই নেতার লোকজন জোরপূর্বক জমিটি দখল করে নতুন দোকান নির্মাণের চেষ্টা চালাচ্ছে।
আরেক ভুক্তভোগী লোকমান হোসেন লায়েক জানান- তাঁদের পূর্বপুরুষ নিয়ামতউল্লাহ মুন্সী ১৯২৯ সালে জমিটি কেনার পর থেকে প্রায় ৯৮ বছর ধরে তাঁরা সেখানে ব্যবসা করে আসছেন। তাঁর মামা মোয়াজ্জেম হোসেনও দীর্ঘদিন ধরে এই জমির মালিক। তাঁদের দাবি, পুরোনো দোকান ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করার সুযোগ নিয়ে কৌশলে জমিটি দখলে নেন ওই নেতা। বর্তমানে ৫টি দোকানসহ এই সম্পত্তির বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
আকস্মিক এই জবরদখলে সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছে বলে জানান তাঁরা। দ্রুত জবরদখল মুক্ত করে পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দিতে প্রশাসন ও আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এদিকে জমি দখলের অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবক দল নেতা আতিক ইবনে আশরাফ দাবি করেন, ওই জমির প্রকৃত মালিক তাঁরাই। ভুক্তভোগীরা সেখানে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে ছিলেন এবং ভাড়াটিয়াদের বিদায় করেই তাঁরা বর্তমানে সেখানে কাজ করছেন বলে জানান তিনি।
নড়াইল প্রতিনিধি : নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম...
নড়াইল প্রতিনিধি : ঐতিহ্যবাহী নড়াইল সরকারি মহিলা কলেজে অধ্যক্...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ে...
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্র...

মন্তব্য (০)