ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার ও তাদের যুদ্ধচুক্তিতে জোরপূর্বক সই করানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘ।
চাকরির মিথ্যা লোভ দেখিয়ে বাংলাদেশসহ ওইসব দেশের অর্থনৈতিকভাবে অসচ্ছল নাগরিকদের রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগের নামে পাচার করা হয়েছে— এমন তথ্য উঠে এসেছে ইউক্রেনবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের এক তদন্ত প্রতিবেদনে। বিভিন্ন দেশে সক্রিয় দালাল চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে বা ব্যবসায়িক ভিসার আড়ালে তাদের রাশিয়া নিয়ে যেত।
রাশিয়ায় পৌঁছানোর পর প্রতারণার শিকার এই পুরুষদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো এবং রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হতো। এরপর তাদের সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের ঝুঁকিপূর্ণ সম্মুখসারিতে পাঠানো হয়, যার ফলে অনেকে নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। এই চক্রের খপ্পরে পড়ে ভুক্তভোগী পরিবারগুলো ঋণের বোঝায় জর্জরিত হয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া ও উজবেকিস্তানসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ।
জাতিসংঘের তদন্ত কমিশন এই মানবপাচার বন্ধে রুশ কর্তৃপক্ষকে অবিলম্বে বেআইনি নিয়োগ বন্ধ ও দোষীদের বিচার করার আহ্বান জানিয়েছে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে ব্র্যাকের প্রতিবেদনেও রাশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠানোর বিষয়ে সতর্ক করা হয়েছিল।
নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্...
নিউজ ডেস্ক : শক্তিশালী মার্কিন ডলারের চাপে আন্তর্জাতিক বাজার...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ শ...
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কালকাতায় কিশোর ও তার বাবাকে ...
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে...

মন্তব্য (০)