ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : ঐতিহ্যবাহী নড়াইল সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেছেন প্রফেসর ড. ছায়েম আলী খান। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা প্রফেসর ড. ছায়েম আলী খান এর আগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে কর্মরত ছিলেন। আজ ২৭ অক্টোবর ২০২৬ তারিখে তাঁর যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি মহিলা কলেজ ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
উপস্থিত অনেকেই নতুন অধ্যক্ষের যোগদানের মধ্য দিয়ে নড়াইল সরকারি মহিলা কলেজের দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটবে এবং শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. আকবর আহম্মদ দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজটিতে বহুমুখী জটিলতা তৈরি হয়। অভিযোগ রয়েছে, আকবর আহম্মদ ও তাঁর সিন্ডিকেটের সদস্য শিক্ষক পিযুষ কুমার দাস, মন্নু বিশ্বাস, সবুজ কুমার হালদার এবং অবসরপ্রাপ্ত হয়েও চাকরিতে বহাল থাকা প্রধান সহকরী শেখ আব্দুল আলিমের যোগসাজশে দুর্নীতির মহোৎসব শুরু হয়। একই সঙ্গে সাধারণ শিক্ষক-কর্মচারীদের নানাভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ রয়েছে।
এসব অনিয়ম ও অপকর্মের বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় তথ্য-প্রমাণের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কলেজটির একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে এবং চলতি বছর ছাত্রী ভর্তির হার আশঙ্কাজনকভাবে হ্রাস পায়।
নড়াইলের স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকেরা আশা প্রকাশ করেন, কলেজটির দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হবে।###
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ে...
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্র...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার...
নিউজ ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলায় সার ডিলার নিয়োগে অ...
নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জাম...

মন্তব্য (০)