• জাতীয়

মহেশখালীতে গমের সাইলো বসাতে চায় রাশিয়া, বাংলাদেশ চায় পায়রা বন্দরে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন খাদ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ প্রস্তাব দেন। 

এসময় উভয়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দেন। পাশাপাশি রাশিয়ার অর্থায়নে কক্সবাজারের মহেশখালীতে একটি গমের সাইলো নির্মাণের প্রস্তাব তুলে ধরেন ।

এসময় খাদ্যমন্ত্রী জানান, রাশিয়া থেকে সরকারি পর্যায়ে গম আমদানির প্রস্তাবটি পর্যালোচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে, মহেশখালীতে সাইলো নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, কক্সবাজার এলাকায় জমির অপ্রতুলতার কারণে এ ধরনের বৃহৎ অবকাঠামো নির্মাণের জন্য উপযুক্ত জমি পাওয়া কঠিন হতে পারে। এক্ষেত্রে বিকল্প হিসেবে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গা বিবেচনা করা যেতে পারে।

খাদ্যমন্ত্রী বলেন, পায়রা সমুদ্রবন্দরে প্রয়োজনীয় বন্দর অবকাঠামো ও যোগাযোগ সুবিধা বিদ্যমান থাকায় সেখানে বৃহৎ ধারণক্ষমতার গমের সাইলো নির্মাণের সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে ২ লাখ মেট্রিক টন ধারণক্ষমতা নিয়ে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে তা ৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা যেতে পারে। এ ব্যবস্থা গড়ে তোলা হলে রাশিয়া থেকে আমদানিকৃত গম বাংলাদেশে সংরক্ষণ করা সম্ভব হবে।

তিনি বলেন, এতে পরবর্তী সময়ে দেশের বেসরকারি গম আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছে স্থানীয় বাজারে গম বিক্রির পাশাপাশি সরকারের প্রয়োজনেও সংরক্ষিত গম কেনার সুযোগ তৈরি হবে। দেশের গম সরবরাহ ও সংরক্ষণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।

তিনি আরও বলেন, পায়রা সমুদ্রবন্দরে সাইলো নির্মাণ করা হলে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জের বাঘাবাড়ীসহ দেশের গুরুত্বপূর্ণ গম পরিবহন ও সরবরাহকেন্দ্রগুলোতে গমের সহজ ও কার্যকর পরিবহন নিশ্চিত করা সম্ভব হবে।

এসময় প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে পায়রা সমুদ্রবন্দর সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান খাদ্যমন্ত্রী।

বৈঠকে রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আনাস্তাসিয়া নেমোভা, খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দিন খানসহ খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি

১

নিউজ ডেস্ক : দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল...

image

টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি

২

নিউজ ডেস্ক : দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল...

image

রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী

৩

নিউজ ডেস্ক : পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় ...

image

পায়রা বন্দরে রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের প্রস্ত...

৪

নিউজ ডেস্ক :  পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জ...

image

রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ

৫

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্...

  • company_logo