ছবিঃ সংগৃহীত
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে আবদুর রহমান (৪) ও একই গ্রামের জুয়েল রানার ছেলে জুবায়ের (৫)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিশু বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। দুই শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
লালমাই থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। খেলাধুলার সময় তারা পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্র...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার...
নিউজ ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলায় সার ডিলার নিয়োগে অ...
নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জাম...
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের ...

মন্তব্য (০)