• সমগ্র বাংলা

মাদারীপুরে জামায়াত নেতা তাইজুলের আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতা তাইজুল ইসলামের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইউসুফ হাওলাদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (২৫ অক্টোবর) শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে তাইজুল ইসলামের বাড়িতে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সরোয়ার হোসেন মৃধা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাইজুল ইসলাম জামায়াতের সঙ্গে যুক্ত হন। তাঁকে দলের দাওয়াত ও প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পালনের কারণে স্থানীয়রা তাঁকে ইউনিয়ন সভাপতি মনে করতেন। ভিডিওর বিষয়টি জানার পর তাঁকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে পানি পড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি।

স্থানীয় মসজিদের ইমাম ও মাদরাসাশিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, কবিরাজি চিকিৎসার কথা বলে বাড়িতে নারীদের এনে অনৈতিক কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ধরনের অপরাধের শাস্তি হওয়া প্রয়োজন।

নিলখী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মো. মিন্টু মাতুব্বরও চিকিৎসার নামে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

অন্যদিকে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাইজুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে দেখা যাওয়া নারী তার স্ত্রী।

ঘটনা জানাজানির পর থেকে তাইজুল ইসলাম আত্মগোপনে থাকায় তার বক্তব্য সরাসরি নেওয়া সম্ভব হয়নি। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

মন্তব্য (০)





image

বাবার বিএনপি সদস্যপদ জালিয়াতি করে সার ডিলারশিপ নিলেন ছাত্...

১

নিউজ ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলায় সার ডিলার নিয়োগে অ...

image

৩০ হাজার টাকা বেতন দাবি শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অ...

২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের ...

image

টিকটকার মাসুদের মুখে চুনকালি মাখিয়ে জুতার মালা দিয়ে শ্বশু...

৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে শ্যালিকাকে বিয়ে করাকে কেন্...

image

উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ সেই নয়ন গ্রেপ্তার

৪

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে রাতভর অভিযান চালিয়ে...

image

‎দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি, বললেন- ‘আপনারা ভালো থাকেন’

৫

‎নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর ব...

  • company_logo