• সমগ্র বাংলা

টিকটকার মাসুদের মুখে চুনকালি মাখিয়ে জুতার মালা দিয়ে শ্বশুরবাড়ি থেকেও বিদায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে শ্যালিকাকে বিয়ে করাকে কেন্দ্র করে একের পর এক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। টিকটকার মাসুদ রানার এই বিয়ে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এরপর ফেসবুক লাইভে এসে দর্শকদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করেন তিনি।

লাইভে দুই বোনকে একসঙ্গে বিয়ে করার ধর্মীয় নিষেধাজ্ঞার বিষয়টি জানেন বলেও মন্তব্য করেন মাসুদ। এ নিয়ে সমালোচনা আরও বাড়ে। পরে নওগাঁ জজ কোর্টের আইনজীবী শাহীন কাদির ডলার তাকে নিজের সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন।

প্রথম স্ত্রীর সম্মতিক্রমে শ্যালিকাকে বিয়ে করার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের আপত্তির কারণে নওগাঁর বদলগাছি উপজেলার সদর ইউনিয়নে বৈরাগীপাড়ায় ভাড়া বাসা ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতেও আশ্রয় হয়নি আলোচিত টিকটকার মাসুদ রানা (৩৫), বড় বউ মৌসুমী (২৮) ও শালিকা এবং ছোট বউ পূর্নিমার (২১)। সোমবার সন্ধ্যায় জেলার মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকায় শ^শুড়বাড়িতে আশ্রয় নিলে রাতে এলাকাবাসীরা টিকটকার মাসুদ রানার গলায় জুতা মালা এবং তার ও তার বড় স্ত্রীর মুখে পাতিলের কালি মাখিয়ে এলাকা ছাড়া করে। টিকটকার মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।

জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। পরিবারের সম্মতি এবং প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতিক্রমে এই বিয়ে হয়েছে বলে জানা গেছে। বিয়ের পর মাসুদ রানা ও পূর্ণিমা নিজেদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। এরপর থেকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার শুরু হয়। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে। এমন জঘন্য কাজের বিষয়টি প্রকাশ্যে আসার পর বদলগাছী এলাকার কিছু লোক তাদের ভাড়া বাসায় থাকতে না দেওয়ার কথা বলে ভয়ভীতি দেখান। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে মাসুদ রানা ও তার স্ত্রী পূর্ণিমা ভাড়া বাসার মালামাল নিয়ে বদলগাছী ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে যান। সেখানে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তিনি। একপর্যায়ে তাকে অবরুদ্ধ করে এবং মুখে কালি ও জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেয়। পরে রাইগাঁ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বিক্ষুব্ধ জনতার হাত থেকে মুক্ত হয়ে দুই স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে সেখান থেকে চলে যান তিনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ঘটনার এখানেই শেষ নয়। সোমবার রাতেই, রাত ১১টার দিকে বদলগাছীতে আবারও দেখা যায় মাসুদ রানাকে। এ সময় এক সচেতন নাগরিক তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পরে ভিডিও বার্তায় নিজের কাজের জন্য ক্ষমা চান তিনি। কাজটিকে ভুল স্বীকার করে এক স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দেন এবং ভবিষ্যতে ওই এলাকায় আর না যাওয়ার কথা জানান।

একটি বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিতর্ক, কর্মস্থল থেকে অব্যাহতি, এলাকা ছাড়ার পরিস্থিতি এবং শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ঘটনায় নওগাঁ জুড়ে আলোচনা চলছে। তবে তালাক দেওয়ার ঘোষণা বাস্তবায়িত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য (০)





image

৩০ হাজার টাকা বেতন দাবি শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অ...

১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের ...

image

উলিপুরে ৫০০ ইয়াবাসহ সেই নয়ন গ্রেপ্তার

২

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে রাতভর অভিযান চালিয়ে...

image

‎দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি, বললেন- ‘আপনারা ভালো থাকেন’

৩

‎নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর ব...

image

‎পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি

৪

পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা&nbs...

image

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫

৫

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...

  • company_logo