• সমগ্র বাংলা

উলিপুরে ৫০০ ইয়াবাসহ সেই নয়ন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে রাতভর অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৫ হাজার টাকাসহ মো. নয়ন মিয়া (৩৬) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার দক্ষিণ উমানন্দ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতার নয়ন মিয়া ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। উলিপুর থানা পুলিশের একটি চৌকস দল রাত্রীকালীন ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে তাকে গ্রেফতার করেন। এ সময় তার ডান হাতে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
‎
‎পুলিশ জানায়, জিআর ১৪৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২২ থেকে ২৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
‎
‎এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

৩০ হাজার টাকা বেতন দাবি শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অ...

১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের ...

image

টিকটকার মাসুদের মুখে চুনকালি মাখিয়ে জুতার মালা দিয়ে শ্বশু...

২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে শ্যালিকাকে বিয়ে করাকে কেন্...

image

‎দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি, বললেন- ‘আপনারা ভালো থাকেন’

৩

‎নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর ব...

image

‎পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি

৪

পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা&nbs...

image

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫

৫

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় ৫ জন নিহত ...

  • company_logo