ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল মোড়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সেলিম মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আকন্দ, সহসাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম দিদার, চরবানিপাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চিশতি।
এছাড়া, উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শাহজামাল, সদস্য জেকেরুল্লাহ, মিনহাজ উদ্দিন বাবু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন বিএসসি, ওয়াসিফ বিল্লাহ মটো, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক ডা. মফিজ উদ্দিন ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আল মামুনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন বিএসসি, ওয়াসিফ বিল্লাহ মটো, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক ডা. মফিজ উদ্দিন ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আল মামুনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের মতো সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাঁরা মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...
লালমনিরহাট প্রতিনিধি : জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমা...

মন্তব্য (০)