• সমগ্র বাংলা

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালিকার বিয়ে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও বিয়ে নিয়ে একটি ঘটনা স্থানীয় ভাবে আলোচনার ঝড় তুলেছে। আলোচিত টিকটকার মাসুদ রানা ও তার স্ত্রী মৌসুমী’র দাম্পত্য জীবন রক্ষার বিষয়কে কেন্দ্র করে মৌসুমীর ছোট বোন পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ের ঘটনা সামনে এসেছে।

গত শনিবার (২৪ অক্টোবর) তার ভাড়া বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের পর গতকাল রবিবার  (২৫অক্টোবর) তাদের বিয়ে হয়েছে। বিষয়টি নিজে টিকটকার মাসুদ রানা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাতন স্ত্রী ও নতুন স্ত্রীর (আপন দুই বোন) সঙ্গে তোলা ছবি ও একটি ভিডিও পোস্ট করায় জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো পুরুষের সঙ্গে তার স্ত্রীর বোনকে একই সময়ে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। ইসলামি বিধান অনুসারে, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা বৈধ নয়।

এ বিষয়ে মাওলানা রেজাউল করিম জানান, আল্লাহ পাক যা হারাম ঘোষণা করেছেন সেটা নিঃসন্দেহে হারাম বা নিষিদ্ধ। পবিত্র কোরআন এর সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। তাই একসাথে দুই বোনকে বিয়ে বা ঘর সংসার করার সুযোগ নেই তবে যদি স্ত্রী মারা যায় বা তালাক দেয় সেক্ষেত্রে তার বোনকে বিয়ে করতে পারবে।

এ বিষয়ে আলোচিত টিকটকার মাসুদ রানা জানান, শালিকার অন্য কোথাও বিয়ে হলে তার সাথে পূর্বে করা ভিডিওগুলোর জন্য তাকে হেনস্তার শিকার হতে হতো। তাই আমার প্রথম স্ত্রী মৌসুমির সম্মতি ও তার সহযোগিতায় শালিকা পূর্নিমাকে বিয়ে করেছি।

মন্তব্য (০)





  • company_logo