• সমগ্র বাংলা

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সৌদি আরবের মদিনা শহরের আল-উলা এলাকায় খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে সাতকানিয়ার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বকর সিদ্দিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার ফরিদুল আলমের ছেলে।

নিহতের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, প্রায় সাড়ে চার বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান আবু বকর। সেখানে মদিনা শহরের আল-উলা এলাকার একটি খেজুর বাগানে কাজ করতেন তিনি। রোববার রাতে খবর আসে, বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে আবু বকর ছিলেন তৃতীয় সন্তান। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের চৌধুরী সৌদি আরবে খেজুর বাগানে কাজ করার সময় বজ্রপাতে আবু বকর সিদ্দিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

১

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

২

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, মোতায়ে...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ...

image

ঢাকার সঙ্গে রেল পথে যুক্ত হচ্ছে পাবনা

৪

‎নিউজ ডেস্কঃ পাবনাবাসীর দীর্ঘ কয়েক যুগের দাবি আর প্রত্য...

image

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

৫

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রী...

  • company_logo