• সমগ্র বাংলা

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের মেম্বারের বিরুদ্ধে দুটি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

রবিবার বিকেলে উপজেলার মাইজচর ইউনিয়নের আইনারগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ  অভিযোগ করা হয়।

এলাকাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অভিযোগ করা হয়, মাইজচর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে আইনারগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়নে ১ লাখ ৫৫ হাজার টাকা ও আইনারগোপ গ্রামের কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরণের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু ওই ইউনিয়নের মেম্বার মোঃ এনামুল হক দুটি প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে সব টাকা আত্মসাৎ করেন।

এ ব্যাপারে গত ১৮ অক্টোবর বাজিতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাইজচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিয়া, ওয়ার্ড সভাপতি বিএনপি মোহাম্মদ আজিজ মিয়া, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সামসু মিয়া , মাইজচর ইউনিয়ন  জামায়াতের সেক্রেটারি  জামাল উদ্দিন ,সমাজসেবক মোঃ কাসু মিয়া, আয়নারগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ কিলু মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আ: হান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৩

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

image

বাংলাদেশ ও ভারত ‘চোরের দেশ’, বললেন আরপিসিএল বোর্ডের পরিচা...

৪

‎নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতকে চোরের দেশ বলে মন্তব...

image

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায...

৫

কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

  • company_logo