• সমগ্র বাংলা

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার হুমায়ূন কবির

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফেনী প্রতিনিধি :  ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্মগোপনে ছিলেন মো. হুমায়ূন কবির (৫২)। স্থান বদলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এত দিন পালিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি তাঁর। গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর পরশুরাম উপজেলার টেটেশ্বর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা-পুলিশ।

গতকাল শনিবার রাত ১০টার দিকে পরশুরাম থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

হুমায়ূন কবির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়া ফুলগাঁও গ্রামের প্রয়াত আনু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ূন কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দণ্ডবিধির ৩০৭ ও ৩২৬ ধারায় করা দুটি মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত। সাজা থেকে বাঁচতে প্রায় দুই দশক ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

নাঙ্গলকোট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পরশুরাম থানা-পুলিশের সহযোগিতায় টেটেশ্বর বাজারে অভিযান চালানো হয়। এ সময় হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানায় নিয়ে আসা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, হুমায়ূন কবির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিস...

১

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

image

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

৩

নিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট...

image

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৭ ডিগ্রিতে

৪

পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায়...

image

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

৫

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ও কুবি প্রতিনিধি:  ফতুল্লায় স্বামীর ...

  • company_logo