• আন্তর্জাতিক

ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেই: রাশিয়া

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরান থেকে রাশিয়ার কূটনীতিক ও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করেছে মস্কো।

প্রতিবেদনে তেহরানে অবস্থিত রুশ দূতাবাস বরাতে জানানো হয়েছে, কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। স্বাভাবিক নিয়মেই কার্যক্রম চলছে।

রাশিয়ার ভেদোমোস্তি সংবাদমাধ্যমের প্রতিবেদন জানিয়েছে, কয়েকটি টেলিগ্রাম চ্যানেল ও সংবাদ অ্যাগ্রিগেটর এই দাবি প্রচার করেছিল। একটি চ্যানেলে বলা হয়েছিল, ইরানের দক্ষিণাঞ্চলীয় স্থাপনা থেকে রুশ পরমাণু বিশেষজ্ঞ ও কর্মীদের সরিয়ে নিতে কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

শনিবারের ওই বিবৃতিতে রুশ দূতাবাস জানায়, দূতাবাসের কর্মী কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের কেউই ইরান ছাড়ার পরিকল্পনা করছেন না। এ-সংক্রান্ত খবরগুলোকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে তারা।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে দেশটির একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর বারবার হামলার শিকার হয়েছে। গত জুলাইয়ে প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও স্থাপনাটির ভেতরে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।

সূত্র: খবর তাসনিম নিউজ এজেন্সির

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়ায় ‘ম্যাস শ্যুটিংয়ে’ তরুণীসহ চারজন গুলিবিদ্ধ

১

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্রিসবেনের কাছে এ...

image

যুদ্ধের কারণে খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছেন বহু মানুষ: পেজ...

২

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ...

image

অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী:...

৩

নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন...

image

বিক্ষোভ-সংঘর্ষে জ্বলছে ফ্রান্স, গ্রেফতার ১০০০

৪

‎নিউজ ডেস্কঃ ফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভে নেমেছে লাখ লা...

image

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

৫

নিউজ ডেস্ক : সীমান্তের নতুন সেতু অতিক্রম করে উত্তর কোরিয়ার স...

  • company_logo