ছবিঃ সংগৃহীত
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর আলম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নুর আলম কুষ্টিয়ার মিরপুর পাইকপাড়ার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে।
ওসি রোকনুজ্জামান বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মোটরসাইকেল চালক নুর আলম রাজবাড়ীর চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।পরে লাশ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...
যশোর প্রতিনিধি: যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

মন্তব্য (০)