• সমগ্র বাংলা

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি বলেছেন, ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য লংমার্চ উপলক্ষে যশোরের মুড়লি মোড়ে আয়োজিত জনসভায় দেড় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। যা স্মরণকালের ইতিহাসে সর্বাধিক হবে বলে উল্লেখ করেন তিনি। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার ও সাংবাদিক নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি সম্পাদকসহ পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

গোলাম রসুল বলেন, ৩১ অক্টোবরের লংমার্চে যশোরে সবচেয়ে বড় জনসভা হবে ইনশাআল্লাহ। এ কারণে বাকি কয়েকদিন প্রচার-প্রচারণা চালানো জরুরি। এ কদিন ১১ দলীয় ঐক্য যেসব কর্মসূচি পালন করবে সেগুলো পত্রিকায় প্রকাশ করে সহযোগিতার অনুরোধ করেন তিনি। প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন একাধিক ইউনিয়নে লংমার্চের সমর্থনে মিছিল-সমাবেশ হচ্ছে। এর বাইরে পাঁচ লাখ লিফলেট ও এক লাখ পোস্টার ছাপানো হয়েছে। যা যশোর জেলার প্রতিটি পাড়ায় মহল্লায় চলে যাচ্ছে।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্য জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে লংমার্চ করছে। লংমার্চে যশোরের মানুষ যাতে দুর্ভোগে না পড়ে সেই কারণে শহরের মধ্যে কোনো জায়গায় জনসভা না করে মুড়লির মোড়ে করা হচ্ছে। পাশাপাশি দূরপাল্লার যানবাহন যাতে ভালো চলাচল করে সেজন্য বাইপাস রোড ছেড়ে দেওয়া হবে। যারা বিভিন্ন স্থান থেকে যশোর শহরে আসবে তাদের জন্যেও বিকল্প পথের ব্যবস্থা রাখা হচ্ছে। জনসভা সুচারুভাবে সম্পন্ন করতে ৬০০ স্বেচ্ছাসেবক কাজ করবেন।

লংমার্চে এখনো পর্যন্ত কোনো ধরনের বাধা পেয়েছেন কিনা জানতে চাইলে অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘এখনো পর্যন্ত কোনো ধরনের বাধা পাইনি। ইতিমধ্যে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।’তিনি বলেন, ‘লংমার্চের দিন খুলনার সীমানা শেষ হওয়ার পর থেকে ঝিনাইদহের সীমানা শেষ হওয়া পর্যন্ত রাস্তার দু’পাশে হাজারও নারী-পুরুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে লংমার্চকে স্বাগত জানাবে।’

মতবিনিময় সভায় জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, শামছুজ্জামান, রেজাউল করীম ও মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, শহর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

নড়াইল পৌরসভায় নিজস্ব অর্থায়নে এক কিলোমিটার ড্রেন নির্মাণ,...

২

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার ভওয়াখালী জমাদ্দার পাড়ায় দীর্ঘ...

image

মাদ্রাসা নির্মাণের জন্য গাছ কাটতে গিয়ে প্রাণ গেল ইমামের

৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদ্রাসা নির্মাণের জন্য গাছ...

image

মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

৪

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সঙ্গে বাদানুবা...

image

গাজীপুরসহ ১৮ জেলার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার...

৫

গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরে যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও পরিকল্পিত...

  • company_logo