• লিড নিউজ
  • অর্থনীতি

‎বাজারে ছুটির প্রভাব, ক্রেতা কমলেও নাগালের মধ্যে আসেনি সবজি-মাছ-মাংসের দাম

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাজধানীর কাঁচাবাজারে পূজার ছুটির রেশ কাটেনি এখনও। ক্রেতা শূন্য বাজার ভরপুর আগাম শীতকালীন সবজিতে। তাতে প্রায় প্রতি সবজির দামই কমেছে, কিন্তু তাতে স্বস্তি ফিরেছে কি সেই প্রশ্ন রয়েই গেলো। কেননা, নাগালের মধ্যে সবজি বলতে এখনো শুধু পেপেই। শিম, গোল বেগুন, গাজর, শষার দাম এখনো একশ টাকার উপরেই। বাদবাকি সবজিও ৬০ টাকার নিচে মিলছে না।

‎মাছ বাজারেও নেই হাঁকডাক। বিক্রেতাদের দাবি, বেচাবিক্রি নেমেছে তিন ভাগের এক ভাগে। কিন্তু তাতেও ছাড়েনি দাম। উল্টো নিষেধাজ্ঞার কারণে ৫০ থেকে ১০০ টাকা বাড়তি গুণতে হচ্ছে নদীর মাছে। পরিবহন খরচ বাড়ায় চাষের মাছও কিছুটা চড়া।
‎
‎ছেড়ে কথা বলছে না পোল্ট্রির বাজারও। দাম আগের মতোই স্বল্প আয়ের মানুষদের নাগালের বাইরে। ক্রেতার অভাবে আগের তুলনায় অর্ধেক ব্রয়লার তুলেছেন বিক্রেতারা।
‎
‎এদিকে, বেসরকারি গবেষণা সংস্থার মতে, উচ্চ খাদ্য মূল্যস্ফীতি ও আয় না বাড়ার কারণে স্বল্প আয়ের পরিবারের খরচের ৫৫ শতাংশই চলে যায় বাজারে।

মন্তব্য (০)





image

তারেক রহমানের সফর: বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ কর...

১

‎নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন...

image

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

২

নিউজ ডেস্ক : জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছ...

image

স্বর্ণের দামে বড় পতন

৩

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে দুই সপ্তাহে...

image

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গ...

image

সংস্কার ছাড়া অর্থনীতির সংকট কাটবে না : প্রধানমন্ত্রীর অর্...

৫

নিউজ ডেস্ক : দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংক...

  • company_logo