• সমগ্র বাংলা

কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল ‎

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। গত মঙ্গলবার (২০ অক্টোবর) এই চার্জশিট দাখিল করা হয়।
‎
‎শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান।
‎
‎চার্জশিটে উল্লেখ করা হয়, মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতীমকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। এছাড়া পরিকল্পনায় জড়িত ছিল সিয়াম।
‎
‎পুলিশের তদন্তে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে অপ্রতীমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনে যায় তুহিন। সেখানে অপ্রতীমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন প্রথমে এবং পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে অপ্রতীমের মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে।
‎
‎পুলিশ জানায়, অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সঙ্গে থাকা তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকে আটক করা হয়। তুহিনের বাসায় অভিযান চালিয়ে অপ্রতীমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
‎
‎পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতীমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার মোবাইল ফোন নিয়ে তুহিন, ফাহাদ ও কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
‎
‎নিহত অপ্রতীম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মোবাইল ফোন ব্যবসার সঙ্গে জড়িত।
‎
‎মামলার বাদী অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ছেলেকে ঘিরেই বাঁচার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন খুনিরা কেড়ে নিয়েছে। খুনিদের দ্রুত বিচার চাই। আদালতে দ্রুত সময়ের মধ্যে খুনিদের সর্বোচ্চ সাজা হবে সেই আশা করছি। বয়সের ব্যবধানে যেন আসামিরা বেরিয়ে যেতে না পারে।

মন্তব্য (০)





image

বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হাম...

১

বগুড়া প্রতিনিধিঃ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্র...

image

জনগনের দোরগড়ায় উন্নয়ন পৌছে দিতে এরশাদ উপজেলা সৃষ্টি করেছি...

২

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়া...

image

ভারতের জম্মু-কাশ্মির কারাগারে সাজাশেষে দেশে ফিরলেন ৬ বাংল...

৩

বেনাপোল প্রতিনিধি: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন থেকে প...

image

কালীগঞ্জে সড়কে প্রাণ গেল বিএনপি নেতা ও পুলিশ কর্মকর্তার, ...

৪

গাজীপুর প্রতিনিধি: একই দুর্ঘটনায় প্রাণ হারালেন গাজীপুরের কালীগঞ্জের দুই ব্যক্...

image

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখ...

  • company_logo