ছবিঃ সংগৃহীত
বেনাপোল প্রতিনিধি: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন থেকে পাঁচ বছর কারাভোগ শেষে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৬ বাংলাদেশী যুবক। তারা ভারতের জম্মু-কাশ্মিরের কোট ভালওয়াল কারাগারে বন্দী ছিলেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় কাজের সন্ধানে যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা জম্মু-কাশ্মির এলাকায় অবৈধভাবে বসবাস করেছিলেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের আদালত তাদের তিন থেকে পাঁচ বছর সাজা দেয়। সেখানকার জেলা কারাগারে কারাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।
ফেরত আসা যুবকরা হলেন, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল সবুর, মোহাম্মদ সাব্বির ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। এরা দেশের বগুড়া, গাজিপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
হস্তান্তরের বিষয়টি শুক্রবার সকালে নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৬ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরে তাদেরকে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়া...
গাজীপুর প্রতিনিধি: একই দুর্ঘটনায় প্রাণ হারালেন গাজীপুরের কালীগঞ্জের দুই ব্যক্...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখ...
লালমনিরহাট প্রতিনিধি : রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত...
বগুড়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী গোপালগঞ্জ ও বগুড়াকে আলা...

মন্তব্য (০)