• লিড নিউজ
  • অর্থনীতি

তারেক রহমানের সফর: বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন (৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার) বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান। এই বিনিয়োগ অটোমোবাইল, উৎপাদনমুখী শিল্প এবং জ্বালানি খাতের উন্নয়নে কাজে লাগানো হবে।
‎
‎প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন টোকিও সফরের সময় যৌথ বিবৃতিতে এ নিয়ে ঘোষণা আসতে পারে। জাপানি সংবাদপত্র নিক্কেই এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
‎
‎দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরের কথা রয়েছে তারেক রহমানের। ২৭ অক্টোবর দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‎
‎নিক্কেইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে চীনের প্রভাব কমিয়ে নিজেদের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় জাপান। জাপানি ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফর করবে। এই সফরের সময় অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বিষয়ে একটি সরকারি-বেসরকারি পর্যায়ে সংলাপের পরিকল্পনা রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo