• সমগ্র বাংলা

ভারতে যাওয়ার সময় সীমান্তে আ.লীগ নেতা কামাল আহমেদ আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সিলেট প্রতিনিধিঃ  সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর গোয়াইনঘাট থানাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির চার সদস্য সেখানে উপস্থিত হন।

পরে দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর থানার এসআই দিদারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে জৈন্তাপুর থানা হেফাজতে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামাল আহমেদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে জৈন্তাপুর থানা পুলিশ।

জানতে চাইলে জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, কামাল চেয়ারম্যান থানা হেফাজতে আছেন, যাচাই বাছাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে। 

মন্তব্য (০)





image

চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী প...

image

মুক্তাগাছায় মাদক সেবনে বাধা দেওয়ায় সংস্কৃতিকর্মীকে কুপিয়ে...

২

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় মাদক সেবনে বাধা দ...

image

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিট...

৩

নিউজ ডেস্কঃ  রাজধানীতে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১...

image

পাঁচ মাসের নির্যাতনের অভিযোগ, ১২ বছরের শিশুর গর্ভপাত

৪

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীর গর্ভপাতের ...

image

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

৫

 রাঙামাটি প্রতিনিধি:  রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে...

  • company_logo