• জাতীয়

হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী, দাকোপ ঘুরে যাচ্ছেন মোংলায়

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে অবতরণ করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার।

এরপর নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ১২টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার জেটিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রীর। দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন। এরপর বিকাল সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকাল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে। বিকালেই তিনি ঢাকায় ফিরবেন।

মন্তব্য (০)





image

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

১

নিউজ ডেস্কঃ  জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ...

image

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফ...

২

‎নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ বৃহত্তম গ্যাস উৎপাদন ক্ষেত...

image

‎ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

৩

নিউজ ডেস্কঃ রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠ...

image

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্...

৪

নিউজ ডেস্ক : সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে...

image

সৌদি থেকে ফেরা ৯০ ভাগই নারী কর্মী শারীরিক ও মানসিক নির্যা...

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবে এক নারীসহ দুই বাংলাদেশি নাগরিকের মৃত্...

  • company_logo