• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলায় প্রকাশিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দলীয়করণ, স্বজনপ্রীতি এবং যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা।

​বুধবার (২১ অক্টোবর ২০২৬) চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানানো হয়।  

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জেলা জামায়াত নেতৃবৃন্দ বলেন, চুয়াডাঙ্গা একটি কৃষিপ্রধান জেলা, যেখানে কৃষকদের সঠিক সময়ে ও নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি খাদ্যনিরাপত্তার সাথে সরাসরি সম্পৃক্ত। অথচ গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে সাধারণ কৃষক ও আবেদনকারীদের মনে নানা প্রশ্ন ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।  

​সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলাজামায়তের দুই এমপি জানান চার উপজেলায় ৪৫টি সার ডিলারশিপের বিপরীতে মোট ৬৪৩টি আবেদন জমা পড়ে। বিপুল সংখ্যক এই আবেদনের মধ্য থেকে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অভিন্ন নীতি ও যোগ্যতার মানদণ্ড বজায় রাখা হয়নি বলে অভিযোগ করেন। 

বক্তব্যে তারা বলেন যোগ্যতার চেয়ে রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কি না, তা নিয়ে জনমনে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। ডিলার নির্বাচনে রাজনৈতিক সুপারিশ বা অননুমোদিত প্রভাব যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়।

এমনকি আবেদনকারীদের কাগজপত্র, ব্যবসাপ্রতিষ্ঠান, গুদাম, আর্থিক সক্ষমতা এবং মাঠপর্যায়ের পরিদর্শন প্রতিবেদন ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৬’ অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, তা তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশ করার আহ্বান জানানো হয়।

শুধু তাই নয় ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে অবৈধ অর্থ দাবি বা স্বজনপ্রীতির সুনির্দিষ্ট অভিযোগের ক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।  

​ ডিলারশিপ নিয়োগ প্রক্রিয়ার উত্থাপিত অভিযোগ তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।

 আবেদন গ্রহণ থেকে শুরু করে চূড়ান্ত অনুমোদন পর্যন্ত প্রতিটি ধাপ নীতিমালা অনুযায়ী হয়েছে কি না যাচাই করতে হবে। তদন্ত চলাকালীন প্রয়োজনে অন্তর্বর্তীকালীন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে প্রার্থী বাছাইয়ের মানদণ্ড ও চূড়ান্ত ফলাফল গণমাধ্যমে স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে।

আবেদনকারীদের অভিযোগ ও আপত্তি জানানোর সুযোগ দিতে হবে এবং নির্দিষ্ট সময়ে তা নিষ্পত্তি করতে হবে। কৃষকদের সুবিধার্থে নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে সার বিতরণ ব্যবস্থা নিয়মিত তদারকি করতে হবে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগের ব্যাখ্যা ও তদন্তের অগ্রগতি জনসমক্ষে প্রকাশ করতে হবে।

মন্তব্য (০)





image

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢে...

image

সাতকানিয়ায় ডাম্পার ট্রাকে ৫১০ লিটার চোলাই মদ, পালাল চালক-...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জনগণের সেবায় কাজ করতে হব...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বল...

image

‎জমি নিয়ে বিরোধের জেরে বাচ্চুকে হত্যা: পুকুর থেকে উদ্ধার ...

৪

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে মোকছেদ আলী ওরফে বাচ...

image

কৃষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা!

৫

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতি চিকিৎসা শেষে রাতে বাড়ি ...

  • company_logo