• স্বাস্থ্য

বিশ্বজুড়ে মৃত্যুর ৭৫ শতাংশই ঘটছে অসংক্রামক রোগে: ডব্লিউএইচ

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে মৃত্যুর একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে অসংক্রামক রোগগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক নতুন গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বে মোট মৃত্যুর তিন-চতুর্থাংশ বা ৭৫ শতাংশই ঘটছে বিভিন্ন অসংক্রামক রোগের কারণে। 

প্রতিবেদনে জানানো হয়, এ ধরনের মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। বিশ্বজুড়ে প্রতি বছর কেবল হৃদরোগের কারণেই প্রায় ২ কোটি মানুষ মারা যায়। হৃদরোগের পাশাপাশি ক্যানসার, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ এবং ডায়াবেটিসকে মৃত্যুর অপর তিনটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

বিশেষজ্ঞদের মতে, অসংক্রামক রোগ বৃদ্ধির পেছনে প্রধান ঝুঁকিগুলো হলো—তামাক ও অ্যালকোহল সেবন, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা এবং বায়ু দূষণ।

গবেষণায় আরও একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে কম শিক্ষিত মানুষদের মধ্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের হার বেশি দেখা গেছে। 

এ ছাড়া গ্রামীণ এলাকার মানুষ উচ্চ রক্তচাপের পরীক্ষা এবং ক্যানসার স্ক্রিনিং বা পরীক্ষার সুযোগ থেকেও অনেক পিছিয়ে রয়েছে। 

অসংক্রামক রোগের এই ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা। তামাক, অ্যালকোহল এবং মিষ্টিজাতীয় পানীয় বা জুসের ওপর কর বাড়ানোর জন্য সরকারগুলোর প্রতি জোরালো সুপারিশ করেছে ডব্লিউএইচও। 

মন্তব্য (০)





  • company_logo