• সমগ্র বাংলা

ময়মনসিংহে মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে র ভালুকায় মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করার পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আব্দুল কুদ্দুসকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালায় ভালুকা মডেল থানার একটি দল। এ সময় পুলিশ তাকে আটক করলে তিনি জামিনে রয়েছেন বলে দাবি করেন। তবে জামিনের কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে গড়িমসি করেন।

একপর্যায়ে আব্দুল কুদ্দুসকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তার স্বজনেরা। এ সময় পুলিশ বাধা দিলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে হামলাকারীরা আব্দুল কুদ্দুসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।

হামলায় আহত হন পুলিশের এএসআই রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল। খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

মন্তব্য (০)





image

কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ ...

১

চট্টগ্রাম প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ...

image

বিজয়া দশমীতে মঙ্গল কল্যান কামনায় দিনাজপুরে মন্ডপে মন্ডপে ...

২

দিনাজপুর প্রতিনিধি: পরিবার সন্তান স্বজনসহ সবার কল্যান মঙ্গল ...

image

পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহক...

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় দুর্গাৎসবের নবমীতে পূজা মণ্...

image

পঞ্চগড়ে এক মাঠেই হয় নামাজ এবং পূজা অর্চনা

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে এক মাঠেই আদায় হয় নামাজ পাশেই হয় পু...

image

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় সামিউল ইস...

  • company_logo