ফাইল ছবি
চট্টগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালন করার পর চাকরিচ্যুত হওয়ায় তারা ও তাদের পরিবার আর্থিক ও সামাজিক সংকটের মুখে পড়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৫টায় চট্টগ্রামের লালখান বাজারে ফ্লাইওভারের মুখে অবস্থান নেন তারা। চাকরিতে পুনর্বহালসহ তাদের ন্যায্য দাবি পূরণে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, যথাযথ ন্যায়বিচার ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে।
সাবেক এ ব্যাংক কর্মকর্তা–কর্মচারীদের ভাষ্য, ‘ইতিমধ্যে অনেক কর্মকর্তা-কর্মচারী অর্থ সংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। অনেকে মারাও গেছেন। আমরা চাকরিচ্যুত কর্মকর্তারা কর্মস্থলে পুনর্বহাল, ন্যায্য অধিকার নিশ্চিত এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রত্যাশা, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হলে আমরা আবারও কর্মস্থলে ফিরে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবো।’
সাতকানিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাত...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নারী ফুটবলের...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর পূর্বপাড়া ...
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানাগুলো...
খুলনা প্রতিনিধি : খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্...

মন্তব্য (০)